নারায়ণগঞ্জে কিশোর গ্যাংলিডার ইভনকে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংলিডার ইভনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটর সাইকেল থেকে নামিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভন (৩০) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সাইফুল গ্রুপের সন্ত্রাসীরা।
নিহত কিশোর গ্যাং লিডার ইভন ফতুল্লা মডেল থানা সীমান্তের ইসদাইর এলাকার এম,এ আজম বাবুর পুত্র। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯ টার দিকে ফতুল্লা মডেল থানার অক্টোঅফিস চেঙ্গিস খানের বাড়ীর সামনের রাস্তায়।
নিহতের বড় ভাই রাফিন জানান, তিনি সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তিনি এসে জানতে পারেন ইভন মারা গেছে।
তিনি জানান, তিনি জানতে পেরেছেন রাত নয়টার দিকে ইসদাইর অক্টো অফিস্থ চেঙ্গিস মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে নাছিম নামের এলাকার এক ছোট ভাইকে নিয়ে মোটর বাইকে করে নিজ এলাকায় ফিরছিলো ইভন। এমন সময় মোটর সাইকেলের গতিরোধ করে ইভনকে বাইক থেকে নামিয়ে শফিকুল তার দুই ভাই পাগলা সাইফুল ও বাবু সহ ৮-১০ জন সন্ত্রাসী কোপায়। এ সময় বাধা দিতে গেলে সাথে থাকা নাছিমকে কোপায়।
এক পর্যায়ে ইভনের ব্যবহৃত মোটর সাইকেল সাথে থাকা মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীর। পরে শরিফ নামের এক যুবক ইভন কে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত ইভনের বাবার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শহিদুল জানান, সাইফুল,বাবু ও তাদের অপর এক ভাই সহ বেশ কয়েক সন্ত্রাসী রাত নয়টার দিকে ইভন কে কোপায়।
পরে ইভনের সহোযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ইভন মারা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ