নারায়ণগঞ্জে পেশাজীবী পরিষদের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে পেশাজীবী পরিষদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও সদস্য ডা. মজিবুর রহমানের নেতৃত্বে নগরীতে লিফলেট করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান
শনিবার ( ২১ অক্টোবর ) সকাল দশটায় নগরীর মিশনপাড়া মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করেন তারা। এসময়ে নগরীতে ঘুরে ঘুরে সাধারণ পথচারী মার্কেটের দোকানদার ও রিকশা চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ পূর্বে বক্তারা বলেন, দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উর্ধ্বগতিতে জনগণের না বিশ্বাস হয়ে উঠেছে। দেশ অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে। মানুষের ভোটের অধিকার নেই। দুর্ভিক্ষ জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্নীতির মাধ্যমে এদেশকে সেই আগের মত তলা বিহীন ঝুড়ির মত পরিণত করা হয়েছে। এসকল কারণে সরকারের উচিত এখনই পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি দিয়ে বিদেশের প্রেরণের দাবি জানান।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা মাকিত মোস্তাকিম শিপলু, হারুন শেখ, জানে আলম, শ্রমিকদল নেতা সেলিম মিয়া, মো. লিটন, মহানগর মৎস্যজীবী দলনেতা নুর মোহাম্মদ, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ