নারায়ণগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা ৫ জনের যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবদেক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় ভাঙ্গারি ব্যবসায়ী মো. রাকিব হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লা এলাকার মো. আবুল কালামের ছেলে মানিক ওরফে গিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জল (২৬), ফতুল্লা এলাকার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), ফতুল্লার মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) ও একই এলাকার দুলাল কাউন্টারের ছেলে জুলহাস ওরফে জয় (২৭)।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান ও মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার মো. নওশাদ বেপারীর ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী মো. রাকিব বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করেন। এই ঘটনায় মো. নওশাদ বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ