নারায়ণগঞ্জ এসে দেখে যান আমরা কারা : শামীম ওসমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জ এসে দেখে যান আমরা কারা : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে অনেক কাজ চলছে। কাজগুলো হয়ে গেলে ঢাকাকে বলবো নারায়ণগঞ্জ এসে দেখে যান আমরা কারা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নাসিম ওসমান সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
শামীম ওসমান আরও বলেন, এই যে নারায়ণগঞ্জকে গতিশীল করে ফেলেছেন এবং নারায়ণগঞ্জের আরও কিছু কাজ প্রধানমন্ত্রী দিয়েছেন। যেমন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার হচ্ছে। এগুলো হলে চিত্র পাল্টে যাবে।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ