নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অভিযান; ‘না পেয়ে’ ছেলেকে আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অভিযান; ‘না পেয়ে’ ছেলেকে আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় অভিযান চালায় পুলিশ। এসময় তাকে বাড়িতে না পেয়ে ছোট ছেলে প্রীতমকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

সিদ্ধিরগঞ্জ উপজেলার হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম টাওয়ারে এই অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি গণমাধ্যমে বলেন, ‘রাতে হঠাৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য আমার বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। বাসায় তল্লাশি চালিয়ে সেখানে আমার কোনো সন্ধান না পেয়ে আমার ছোট ছেলে প্রীতমকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা এবং আমার বাড়িঘর ভাঙচুর ও তছনছ করে।’

মনিরুল ইসলাম রবির স্ত্রী নিলুফার ইয়াসমিন বলেন, ‘রাতে শতাধিক পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তাহলে কেন পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেল?’

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম রবির ছেলেকে থানায় আনা হয়েছে। এখনো তাঁর বিরুদ্ধে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ