নারী ও শিশু অধিকার ফোরাম এর প্রেস বিজ্ঞপ্তি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী ও শিশু অধিকার ফোরাম এর প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

 

নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত সুলতানা জেসমিন-কে একটি অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব কর্তৃক আটক ও পরবর্তীতে র‌্যাবের হেফাজতে তার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক বেগম সেলিমা রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য সচিব নিপুন রায় চৌধুরী।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “র‌্যাব-পুলিশের হেফাজতে বিরোধী দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মৃত্যু এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। শুধু পুরুষ মানুষ নয়, ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরে যাবার ন্যুনতম নিশ্চয়তা নারীদেরও নেই। র‌্যাব হেফাজতে নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিন এর মৃত্যু সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। আওয়ামী সরকার নিজেদেরকে জনবান্ধব সরকার বলে দাবি করলেও মূলত: তারা গণবিরোধী। এদের হাতে নারী-পুরুষ-শিশু-আবাল বৃদ্ধবনিতা কেউই নিরাপদ নয়। সুলতানা জেসমিন এর পরিবারের দাবি অনুযায়ী র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন এর মৃত্যু প্রমাণ করে দেশে আইন-কানুনের কোন বালাই নেই। গোটা দেশটাই যেন জুলুমের নগরীতে রুপান্তরিত হয়েছে।
আমরা র‌্যাব এর হেফাজতে নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিন এর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জোর আহবান জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ