নারী কর্মীদের নিয়ে মিথ্যাচারের ব্যবস্থা নেবে এনসিপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী কর্মীদের নিয়ে মিথ্যাচারের ব্যবস্থা নেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২১, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২১, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার ও ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২০ জুন) দলটির খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর এক প্রেস ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, এনসিপির নামে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করা হচ্ছে। এসব থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার করে, ভুয়া ফটোকার্ড করে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীদের সম্মানহানি করা হচ্ছে। এসব মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে এনসিপি।

গণমাধ্যমেও মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে আখতার বলেন, যেসব গণমাধ্যম রাজনৈতিক দলের নারীদের নিয়ে মিথ্যাচার করে সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধেও প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ