নারী দিবস উপলক্ষে (মরনোত্তর) সহ ১৫জন কে আজীবন সম্মাননা প্রদান করা হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ এবং ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল এর যৌথ উদ্যোগে আগামীকাল ১০মার্চ ২০২৩ইং রোজ শুক্রবার বিকাল ৫.৩০ টায়, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, ২য় তলা, (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স), কাকরাইল, ঢাকায় আন্তর্জাতিক নারী ২০২৩ উদযাপন উপলক্ষে ‘‘নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, আলোকিত নারী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) এম. হারুন-অর-রশিদ বীর প্রতীক, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রদূত । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এস.এম. মুজিবুর রহমান, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বেগম মেহের আফরোজ চুমকী এম.পি সাবেক প্রতিমন্ত্রী, সভাপতি, মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সভাপতি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরমা দত্ত এম.পি, সালমা সৈয়দ পলি, উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, মোসাঃ সাদিয়া খাতুন পুলিশ সুপার, নড়াইল, লায়ন নাজনীন সুলতানা লুনা,প্রেসিডেন্ট, জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটি।
সভাপতিত্ব করবেন সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান, শেরে বাংলা’র দৌহিত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠান সঞ্চলনা ও পরিচালনায় মোঃ মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ
স্বাগত বক্তব্য রাখবেন মোঃ আর. কে. রিপন, মহাসচিব, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও কবি শাহ আলম চন্নু।
আপনার শুভাগমনে অনুষ্ঠান হয়ে উঠবে প্রাঞ্জল ও অর্থবহ।
আজীবন সম্মাননা যারা পাচ্ছেন
মুক্তিযুদ্ধে ও নারী আন্দোলনে- আইভী রহমান (মরনোত্তর),সাবেক সভানেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ
কথাসাহিত্য- সেলিনা হোসেন, বিশিষ্ট কথা-সাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক, সভাপতি, বাংলাএকাডেমি
ফোক সংগীতে-মমতাজ বেগম এম.পি, দেশ বরন্য সঙ্গীত শিল্পী
সম্পাদক ও নারী অধিকার বাস্তবায়নে- তাসমিমা হোসেন (সাবেক এম.পি), সম্পাদক,দৈনিক ইত্তেফাক ও মাসিক অনন্যা
নারী সাংবাদিকতায়-ফরিদা ইয়াসমিন, সভাপতি, জাতীয় প্রেসক্লাব
নারী উদ্যোক্তা ও সমাজ সেবায়-কণা রেজা, পরিচালক,চ্যানেল আই ও পান সুপারী
কর্মসংস্থান ও অর্থনীতি উন্নয়নে- আফরোজা বেগম, প্রতিষ্ঠাতা পরিচালক,বসুন্ধরা গ্রুপ, ঢাকা
ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায়- ড. মনোয়ারা হাকিম আলী, প্রেসিডেন্ট, চট্টগ্রাম ওমেন্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
উচ্চ শিক্ষা বিস্তারে- প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ^বিদ্যালয়
কবি ও লেখক হিসেবে- ফিরোজা পারভীন (পারভীন রেজা), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক
আইন ও সমাজসেবায়- এ্যাড. নাহিদ সুলতানা যুথী, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে- চয়নিকা চৌধুরী, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক
চলচ্চিত্র অভিনয়ে- চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও নৃত্য শিল্পী
শিক্ষা বিস্তারে ও সমাজ সেবায়- লুৎফুন নেসা ইসলাম, ভাইস চেয়ারম্যান, আলিফ গ্রুপ অব মোম্পানীজ
জনতার আওয়াজ/আ আ