নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী সেপ্টেম্বর মাঠে গড়াতে যাচ্ছে নারী বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। সেই বিশ্বকাপের জন্য আজ (শনিবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। দলে আছেন অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। তাদের মধ্যে আছেন উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
জনতার আওয়াজ/আ আ