নারীর প্রতি সহিংসতা; নওগাঁয় লাল কার্ড প্রদর্শন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতা; নওগাঁয় লাল কার্ড প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

 

নওগাঁ প্রতিনিধি

সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ-হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের বিরুদ্ধে নওগাঁয় লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহরের মুক্তি মোড়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণের ঘটনা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের একটি জ্বলন্ত উদাহরণ। এই পাশবিকতার বিরুদ্ধে আমরা নীরব থাকতে পারি না।

এসময় শিক্ষার্থীরা যে দাবি উত্থাপন করেন, সেগুলো হলো:

১. দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩. ধর্ষণকারীর একমাত্র বিচার ‘ফাঁসি’ নিশ্চিত করা এবং তা অবিলম্বে কার্যকর করা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ