নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে টাস্কফোর্স গঠন করুন: ডা. ফওজিয়া মোসলেম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে টাস্কফোর্স গঠন করুন: ডা. ফওজিয়া মোসলেম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে টাস্কফোর্স গঠন, রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করা দাবি ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা।

রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ্যে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে তারা এসব দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘নারীর মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠায় সহিংসতা একটি বড় বাধা। আমরা দেখছি ধর্ষণের ঘটনায় ৯০টি ফাঁসির অর্ডার থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না নেওয়া হচ্ছে না। আমরা চাই নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে একটি কার্যকর টাস্কফোর্স গঠন করা হোক। যাতে এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত হয় এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়।’

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, নারীর সম-অধিকার এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তিনি সবাইকে প্রতিবাদ ও প্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আইন যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। তিনি সরকারের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশে নারী শ্রমিক রেহানা আক্তার মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বাড়ানোর দাবি তুলে ধরেন। অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি মরিয়ম নেছা নারীর প্রতি সহিংসতার প্রতিটি ঘটনার দ্রুত বিচার এবং বিচারহীনতার সংস্কৃতি নির্মূলের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃত্বে এই সমাবেশ শেষে ৬৭টি নারী ও মানবাধিকার সংগঠনের নারীরা এই প্ল্যাটফর্‌ম থেকে নারীর সম-অধিকার, ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনার প্রতিবাদী র‍্যালি করেন। র‌্যালিটি টিএসসির মোড় রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এসময় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবিতে তারা স্লোগান দেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের সমাবেশ নারী নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের প্রতি নাগরিক চাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দলের মধ্যে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণকেই দেশের সমতাভিত্তিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে তারা মনে করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ