নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে মির্জা আব্বাসের প্রচারণা শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে মির্জা আব্বাসের প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর শাজাহানপুরে নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণায় নেমেছেন ঢাকা-৮ (মতিঝিল, পল্টন ও শাহবাগ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপরে তিনি ১২ ওয়ার্ডের শান্তিবাগ ও শান্তিনগরসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এতে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

মির্জা আব্বাস প্রচারণার সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ