নিজেদের মধ্যে ঐক্য গড়তে মরিয়া বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজেদের মধ্যে ঐক্য গড়তে মরিয়া বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নিজেদের মধ্যে গড়ে ওঠা ঐক্য সুসংহত করতে গণতান্ত্রিক বাম ঐক্যসহ আরও দুইটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পর্যায়ক্রমে এই সব বৈঠক হয়।

প্রথম বৈঠকটি হয় গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে, যার নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক হারুন আল রশিদ খান। এরপর মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ এবং সবশেষে ববি হাজ্জাজের নেতৃত্বে ন্যাশনাল ‍মুভমেন্ট ডেমোক্রেটিক-এনডিএম এর সাথে বৈঠক হয়। এই তিনটি বৈঠকে আমীর খসরুর সাথে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘‘ আজকে আমরা যাদের সাথে বৈঠক করেছি তারা আমাদের আন্দোলনের সাথী, আমাদের সবার অনেক সেক্রিফাইস আছে, আমরা জেলে গিয়েছি, আমরা নির্যাতিত হয়েছি সবাই। আমরা সেই সস্পর্কের ধারা অব্যাহত রেখেছি।”

‘‘ দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আমরা আবার নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছি। এই আলোচনার মধ্যে বাংলাদেশের যে স্বপ্ন তা নিয়ে আমরা আলোচনা করেছি।শেখ হাসিনা পালায়ন করার পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন ভাবনা, যে নতুন আকাংখা, যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে আমরা যুগপ আন্দোলনের থাকা দলগুলো আগামীর নতুন বাংলাদেশ নির্মাণে কি করব তা নিয়ে আলোচনা করেছি।”

তিনি বলেন, ‘‘ যেহেতু এখন একটা অন্তর্বতীকালীন সরকার আছে তার প্রতি জনগনের আস্থা আছে, আমাদেরও আস্থা ও সমর্থন আছে। আমরা আশাবাদী যে, এই সরকার জনগনের আকাংখা পুরণ করতে সমর্থন হবে।”

গত ৬ সেপ্টেম্বর গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও ন্যাপ ভাসানীর সাথে বৈঠক করে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ