নিপীড়নে জর্জরিত হয়েও তারেক রহমানমানুষকে ভুলে যাননি : মামুন মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিপীড়নে জর্জরিত হয়েও তারেক রহমানমানুষকে ভুলে যাননি : মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজিস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘যিনি বিগত সরকারের অত্যাচার-নির্যাতন-নিপীড়নে জর্জরিত হয়েছেন, সেই তারেক রহমান এই উপহার পাঠিয়েছেন। তিনি মানুষকে ভুলে যাননি, তিনি সকল দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।’
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় তারেক রহমানের পক্ষ থেকে ২’শ ৫০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এনসিসির ২নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে এক বক্তব্যে একথা বলেন মামুন মাহমুদ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, সাবেক সহ-সভাপতি মো. গোলজার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ঝিমি, সাবেক সহ-সভাপতি মো. রাজা মিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল ইসলাম বাবু, নুর নবী, মো. রকিব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ