নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দলের তালিকা জানা যাবে আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দলের তালিকা জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দেশে যেসব নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে সেসব দলের খসড়া তালিকা চূড়ান্ত হতে পারে আজ। শনিবার (১৫ জুলাই) ইলেকশন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমেক বলেন, রোববারের (১৬ জুলাই) কমিশন বৈঠকে দুটি এজেন্ডা রয়েছে। একটি হচ্ছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও আরেকটি নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচন।

নির্বাচন কমিশন সচিব জানান, এ দুটি এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হবে। আলোচনার পর কমিশন যে সিদ্ধান্ত দেবেন, ইসি সচিবালয় তা বাস্তবায়ন করবে।

ইসি সূত্রে জানা যায়, নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় রাজনৈতিক দল রয়েছে ১২টি। সেগুলো হচ্ছে- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।

তালিকায় থাকা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ও মাঠপর্যায়ের কার্যালয় সক্রিয় রয়েছে কিনা তা দুই দফা যাচাই করেছে নির্বাচন কমিশন। ওই দুই দফার প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন দল নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

রাজৈনতিক দলের নিবন্ধন পেতে আইন অনুযায়ী অন্তত ২১ জেলা ও ১০০ উপজেলা বা থানায় কার্যকরী কমিটি ও কার্যালয়, প্রতিটি উপজেলায় দলের অন্তত ২০০ ভোটার থাকার নিয়ম রয়েছে।

নির্বাচন কমিশন দুই দফায় এসব দলের মাঠ পর্যায়ে কার্যালয় ও কমিটি যাচাই করেছে। রোববার কমিশন সভায় ওই দুই ধাপে পাওয়া প্রতিবেদন তোলা হবে ।

এতে যারা শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে, তারা নিবন্ধন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। এ বৈঠকে নেত্রকোনা-৪ আসনের তপশিল ঘোষণা হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ