নিম্নচাপ কখন ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে, জানাল ভারত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিম্নচাপ কখন ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে, জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

 

চলতি সপ্তাহেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার পরই তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ‘মোখা’ তৈরি হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। ‘মোখা’র জন্ম হলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা নিম্নচাপ আগামীকাল (বুধবার) শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমডির বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ এলাকাটি আজ সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। ৯ মে সন্ধ্যার মধ্যে একই অঞ্চলে তা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ