নিয়তির ফুল : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিয়তির ফুল : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 


হে বন্ধু
ইতিহাসের জমিনে
না থাক আমার পদচিহ্ন,
আমাকে দান করো
মহৎ কান্নার রোল।
প্রেমের দায়ে
দণ্ডপ্রাপ্ত আমি একূল-ওকূল
তুমি আমার নিয়তির ফুল।

বন্দী ক’রে দাও
চেতনার আকাশ
গোলাপের বাগান করো তছনছ
করো চিরতরে বিনাশ,
তবু তোমাতেই আকুল
তুমি আমার নিয়তির ফুল।

দুরাশার আলিঙ্গনে
বিচ্ছিন্ন দু’জনে
তবুও ভালোবাসা
সংগোপনে হানা দেয় মনে,
এক জীবনে
কতো আর হবো ব্যাকুল!

তুমি ছাড়া চিরকাল কাঁদতে হবে-
তুমি নেই, ঠাঁই নেই
স্বপ্নেরা উড়ে যায় নিমিষেই,
তুমি আর আমি
সবই তো তোমারই,
পুনরুত্থানের পর
পার্থক্য মুছে যাবে
বন্ধ হবে কান্নার রোল
তুমি আমার নিয়তির ফুল।

faraizees@gmail.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ