নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবেন নতুন রাষ্ট্রপতি,আশাবাদ গণতন্ত্র মঞ্চের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবেন নতুন রাষ্ট্রপতি,আশাবাদ গণতন্ত্র মঞ্চের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ

 

নতুন রাষ্ট্রপতি দলীয় আনুগত্য না করে বর্তমান রাজনৈতিক সংকট সমাধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ভূমিকা রাখবেন বলে আশাব্যক্ত করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের ঈদ পরবর্তী এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেছেন নেতারা।

বৈঠকে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইয়ূম, জেএসডির সহ-সভাপতি সিরাজ মিয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারসহ নেতৃবৃন্দ।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নেতৃবৃন্দ বলেন, আজকে নতুন রাষ্ট্রপতি শপথ নিলেন। আমরা আশা করব, নতুন রাষ্ট্রপতি জনমতের ভিত্তিতে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভুমিকা রাখবে।

আগামী দিনের আন্দোলনের প্রশ্নে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, আমরা যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করবার জন্য এবং অচিরেই সেই আন্দোলনকে গণঅভ্যূত্থানে রূপ দেবার জন্য আন্দোলনে অংশগ্রহণকারী সকল বিরোধী রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এই ব্যাপারে আমরা যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল এবং জোটগুলোর সাথে আলোচনা করছি। অচিরেই তার প্রতিফলন রাজপথে দেখা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ