নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন করতে দেবে না- এটা কিন্তু জনগণের বিপক্ষের কথা এবং যে ফ্যাসিবাদী মানসিকতা, চরিত্র সেটা তারা ফুটিয়ে তুলছে। এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে, এমন মানসিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়। সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে এই সরকারের।

বুধবার বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে ছাতা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনের সমালোচনা করে টুকু বলেন, আপনারা দেখেছেন যে উগ্র সংগঠন- তাদের সাবেক সংগঠন ও তাদের সাবেক রূপ চেঞ্জ করে কাজ করছে এবং তাই অনিয়মের পথ বেছে নেয়।

সদর উপজেলা মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেফতার করবে পুলিশ এমনটাই প্রত্যাশা।

এ সময় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ