নিরাপত্তা প্রতিনিধি দলের সাথে ডিএমপি কমিশনারের বিশেষ সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরাপত্তা প্রতিনিধি দলের সাথে ডিএমপি কমিশনারের বিশেষ সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

 

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বিশেষ সাক্ষাৎ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) একটি নিরাপত্তা প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএমপি সদরদপ্তরে কমিশনারের সাথে সাক্ষাৎ করে ইসিবির ২ সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিমের আসন্ন বাংলাদেশ সফর ২০২৩ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা সংক্রান্তে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ