নিরাপদ ক্যাম্পাসের দাবি ছাত্রলীগের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সরকার পতনের দীর্ঘদিন পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
রবিবার (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।
এতে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
তবে গত সরকারের সময় ছাত্রলীগ তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুকে বিবৃতি প্রকাশ করতো। বর্তমানে তাদের ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়নি।
জনতার আওয়াজ/আ আ