নির্বাচন আসলে নমিনেশন বানিজ্য করে মোটা তাজা হয় বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন আসলে নমিনেশন বানিজ্য করে মোটা তাজা হয় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে শীতের পাখি। শীত কালে যখন সাইবেরিয়া থেকে, হিমালয় থেকে পাখি আসে মাছ খায়, ধান খায়, মোটা-তাজা হয়- তেমনি বিএনপি নির্বাচনে আসলে নমিনেশন বানিজ্য করে মোটা তাজা হয়। বিএনপিকে সারা বছর দেখা যায় না কিন্তু নির্বাচন আসলে দেখা যায়। নির্বাচনী মনোনয়ন বিক্রি করে। তাদের নেতা তারেক বাহিরে থাকে। সেই আহার সেখানেও পাঠায়। নির্বাচনী পাখিরা যদি আসে তাহলে তাদের পায়ে শিকল পড়িয়ে দিতে হবে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে এসব বলেন তিনি।

তিনি বলেন, আমরা নেত্রীর নির্দেশে উত্তর বঙ্গের শীতার্তদের মাঝে কম্বল দিতে এসেছি। এখানে বিএনপিকে দেখা যায়নি। মির্জা ফখরুলের বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে। তারা একটি কম্বলও বিতরণ করেনি।

তথ্য মন্ত্রী বলেন, আমরা যখন সরকার গঠন করি তখন বাংলাদেশ ছিল ৬০তম অর্থনিতির দেশ। আজ বাংলাদেশ ৩৫তম অর্থনিতির দেশ। বাংলাদেশ ২৫টি দেশকে পিছনে ফেলে এগিয়ে আসলেও তারা (বিএনপি) ষড়যন্ত্র বন্ধ করেনি। শুধু অর্থনিতিতেও না, দেশ এখন সামরিক শক্তিতেও এগিয়ে ৪০তম দেশ।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর অঞ্চলের জনপ্রতিনিধি ও নেতা কর্মীদের মাধ্যমে প্রায় ২৭ হাজার কম্বল বিতরণ করে।

এ সময় রেলমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য শাহাজান খানসহ ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ