নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: ইসি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি আছে। সেটি ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আমরা আলোচনা করিনি। নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সে বিষয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, আজকে আমরা ছিলাম অনেকটা শ্রোতা। উনারা কিভাবে ভাবছেন সেটা শুনেছি।পাশাপাশি আমরা ইন্টারেক্ট করেছি সকল বিষয়ে। যে জায়গাতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিভাবে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যায় সেটাই বিষয়। আপনারাও জানেন প্রেক্ষাপট, আমরাও জানি এবং মেজর ডেফিসিয়েন্ট যেগুলো যার মধ্যে ঘাটতি আছে এগুলো আমরা সবাই জানি। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, এটাই আমাদের প্রথম এবং একমাত্র বৈঠক না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু তথ্য আদান-প্রদান করবো এবং আশা করি যে উনারা সময় বের করে একাধিকবার আমাদের সঙ্গে বসার সুযোগ করে দেবেন। যাতে করে আমরাও উপকৃত হবো এবং আমাদের পক্ষে থেকেও তখন যদি আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার থাকে আমরা বলবো। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করবো।

নির্বাচন কখন হওয়া উচিত এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সময় নিয়ে কোনো আলোচনা এখানে হয়নি। নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

কমিশনের কাজের কোনো রোডম্যাপ করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিলো না। আমাদের উদ্দেশ্য ছিলো ভালো, সুষ্ঠু নির্বাচন সেটা যখনই হোক না কেন সেটা কিভাবে করা সম্ভব।

সুষ্ঠু নির্বাচন ক্ষেত্রে মেজর ডেফিসিয়েন্ট কি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় ডেফিসিয়েন্ট হচ্ছে আমাদের আস্থারর ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে সেটা ফিরিয়ে আনতে হবে।

আস্থা কিভাবে ফিরিয়ে আনবেন জানতে চাইলে তিনি বলেন, এটা তো একটা সমগ্র বিষয়। এটা এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ