নির্বাচন থেকে সরে দাঁড়ালে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করবো।

শ‌নিবার (২৭ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, উপজেলা নির্বাচন বর্জন বিষয়ে দলের নীতিনির্ধারণী কমিটি ও জাতীয় স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে। এটি সারাদেশের নেতাকর্মীদের সেন্টিমেন্ট। তিনমাস আগে একটি ডামি নির্বাচন করেছে এ সরকার। এ নির্বাচনেও দেশের জনগণ ভোট দিতে যাবে না, এমন কি বিএনপির কোন নেতাকর্মী যাবে না।

মেহেরপুর জেলায় বিএনপি নেত্রী রুমানা মাহমুদ (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) নির্বাচন থেকে সরে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন বলে জানান বিএনপির এই মুখপাত্র।

এ দিকে বিকেলে রাজধানীর শান্তিনগর মোড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পানি বিতরণ পূর্বে রিজভী বলেন, প্রচন্ড খরতাপে সিদ্ধ হচ্ছে দেশের জনগণ। মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে আছে। মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। ভয়ংকর খরতাপে মানুষ যেন ডেথভ্যালি তথা মৃত্যু উপত্যকায় পরিণত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষ কিভাবে জীবন যাপন করবে তারই একটি দিক নির্দেশনা মূলক এদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লিফলেট পথচারী রিস্কা চালকদের মাঝে বিতরণ করছে। সাথে খাবার স্যালাইন ও পানি বিতরণ করছে।

বিএন‌পির এই মুখপাত্র বলেন, বাংলাদেশে যে পরিবেশের সৃষ্টি হয়েছে এর কারণ হলো অপরিকল্পিত নগর। খাল-বিল-জলাশয় সব শুকিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা খাল-বিল-জলাশয় দখল করে ভরাট করছে যার কারণে এসব জায়গায় পানি নাই। মরুভূমির মতো তৈরি হয়েছে। এই দায় সরকারের, তারা অপরিকল্পিত উন্নয়ন মানুষ মারার উন্নয়ন । কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরির কারণে গাছে নারিকেল হয় না, ফসল হয় না গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবীদলের সদস্য সচিব আবদুর রহিম, যুবদলের সাবেক সহ সভাপতি শহীদ তালুকদার, সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ স্বাস্থ্য সম্পাদক ডাঃ সায়েম ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জামানসহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ