নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রবিবার (২৮ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত ১০ ডিসেম্বর নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় নওগাঁ-৫ (সদর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়।

এ ছাড়া নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনে দলটির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বাদলগাছী) আসনে পরিমল চন্দ্র উরাও, নওগাঁ-৪ (মান্দা) আসনে দলটির জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ