নির্বাচন বন্ধ করার নামে মামা বাড়ির আবদার করছে বিএনপি: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বন্ধ করার নামে মামা বাড়ির আবদার করছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বন্ধ করার নামে মামা বাড়ির আবদার করছে বিএনপি।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ব্যর্থ গণ আন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো, এখন তারা ভবিষ্যত নিয়ে সন্দিহান। তারা বিভিন্ন জোট করে গণ আন্দোলন রচনার ব্যর্থ চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি। জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না। আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয় লাভ করা যায় না।

তিনি আরও বলেন, অন্যদেশের নির্বাচন নিয়ে আমাদের হস্তক্ষেপ নেই তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেনো অন্য দেশের মাথা ব্যাথা থাকবে? আমাদের নির্বাচন আমাদের গনতান্ত্রিক উপায়ে হবে অন্য দেশের পরামর্শে হবে না।

তিনি বলেন, বিএনপির মাথায় এখনো তত্বাবধায়ক সরকারের ভুত। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে আর তত্বাবধায়ক সরকার হিমাগারে। আওয়ামী লীগের শত্রু যেনো আওয়ামী লীগ না হয়।

ফখরুল এর কথার জবাবে তিনি বলেন, জিয়া-খালেদার গনতন্ত্রের বিশ্বাস করিনা, গনতন্ত্র কি ম্যাজিকের ত্রাশ, বিএনপির গনতন্ত্র আমরা বিশ্বাস করিনা।

তিনি বলেন, বিএনপিতো নিজেই এদেশকে ধ্বংস করে গেছেন আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। তাই শেখ হাসিনার সাফল্যে অনেকে হিংসা করে।

তিনি আরও বলেন, ভোট পাওয়ার জন্য বিএনপির একটা দৃশ্যমান সফলতা নেই। মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি এদেশের সাম্প্রদায়িক ও জঙ্গি বাদের পৃষ্ঠপোষক। বিএনপির আন্দোলনে কেউ নেই। দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃর করতে শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে বিদেশে গিয়েছেন, নিজের প্রয়োজনে নয়। প্রধানমন্ত্রী আমন্ত্রণে বিদেশে গিয়েছে এবং বাজেট নিয়ে এসেছেন। বিশ্ব ব্যাংক বাজেটের জন্য ৫০০ বিলিয়ন দিতে প্রস্তুত।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘটিত থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ধ্বস নামানো বিজয় অর্জন করবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ