নির্বাচন বর্জনের জন্য জাবি ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বর্জনের জন্য জাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি

দেশব্যাপী অসহযোগ আন্দোলনের জনমত তৈরি ও ডামি নির্বাচন বর্জনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে সাভার বাস স্ট্যান্ড ও নিউমার্কেট সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন তারা।

লিফলেট বিতরণ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, জনসমর্থনহীন একতরফা নির্বাচন বর্জনের যে ডাক তারেক রহমান দিয়েছেন তা জনসমর্থিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে এ বার্তা পৌঁছে দিতে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের মার্জুক, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবাইর আল মাহমুদ, ছাত্রনেতা নাইমুল হাসান কৌশিক, রেজাউল আমীন, সাহানুর রহমান, এম আর মুরাদ, রাজু আহমেদ রাজন, নিশাত আব্দুল্লাহ, আল আমিন, রাজু, রিফাত, নাইম প্রমূখ অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ