নির্বাচন বর্জনের পক্ষে সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বর্জনের পক্ষে সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সংসদ ভেঙে দেয়া, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর মৌচাক মার্কেট, আনারকলি সুপার মার্কেট, মালিবাগ আয়েশা শপিং কম্পলেক্স এলাকায় কর্মসূচি পালন করেন সাবেক ছাত্রদল নেতারা।

লিফলেট বিতরণ কালে সাধারণ মানুষকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক অভিহিত করে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেন তারা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, কোয়েল হোসেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ ক্রিড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সদস্য নাজমুল রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুল হক খন্দকার কাকন, যুবদল কর্মী মানিক সহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ