নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই : আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার মতো সক্ষমতা কোনো অপশক্তির নেই। জনগণ এখন নির্বাচনমুখী এটাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে আইজিপি খুলনার পাঁচটি স্থানে চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আইজিপি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতোমধ্যে ২১ জন দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং আরও ৩১ জনের প্রক্রিয়া চলছে। বিতর্কিত পুলিশ সদস্যরা আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন না।’

তিনি জানান, ‘পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা এড়াতে এবার প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪- এই তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

নাশকতা-সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ একা নয়, সমাজের সাধারণ মানুষও আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা সবকিছুই আমরা নজরদারিতে রেখেছি।’

সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সাংবাদিকদের কোনো রকম বাধা দেওয়া হবে না। বরং আমরা উৎসাহিত করব আপনারা যেন স্বাধীনভাবে ভোটের নিউজ কাভার করতে পারেন।’

এ সময় আইজিপি খুলনা বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। সভায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ