নির্বাচন বানচালে অপশক্তিরা ব্যর্থ হয়েছে: কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বানচালে অপশক্তিরা ব্যর্থ হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচন দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। বিরোধী অপশক্তি নির্বাচন বানচালে সব ধরনের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে একটি গোষ্ঠি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি হতে যাচ্ছে। এই নির্বাচন দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক।

তিনি বলেন, বিএনপি যদি অংশগ্রহণ করতো, নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদের অনুপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণহীন বা প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে ৪০ শতাংশের উপর ভোট প্রদান দেখা যায় না।

তিনি আরও বলেন, সারা বিশ্বে একটা সর্বোগ্রাসী সংকট সবাইকে ঘিরে ধরেছে। যুদ্ধ তো লেগেই আছে। আমাদের এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। অতীতে আমরা এত শীত দেখিনি। আমাদের অভিজ্ঞতা নেই।

কাদের বলেন, মূল সংকট আমরা নির্বাচনের মাধ্যমে পেরিয়ে এসেছি। প্রকৃতিক যে সংকট, তার ইতি কোথায় আমরা জানি না। আমাদের সকলেরই ধৈর্য্য ধারণ করা উচিত। দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ