নির্বাচন সন্নিকটে, গুজবে কান দেওয়া যাবে না: কামাল জামান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন সন্নিকটে, গুজবে কান দেওয়া যাবে না: কামাল জামান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ

 

ছবি প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা ১৭ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা বলেছেন, কয়েকটি দল আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে পতিত আওয়ামী স্বৈরশাসক অর্থ দিয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। নির্বাচন আসন্ন, কোন ধরনের গুজবে কান দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (১২ জুন) বিকালে গুলশান-১ তার রাজনৈতিক কার্যালয়ে ঈদ পরবর্তী এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

জামাল কামাল বলেন, জুলাই আন্দোলনে এই গুলশান-বনানীর ছাত্র-জনতা নিজের জীবন বাজি রেখে আন্দোলনে রাজপথে ছিলো। অনেকে শহীদ হয়েছেন। আমি যতদিন বেঁচে আছি, প্রতিটি শহীদ পরিবারের পাশে আমি থাকবো।

তিনি বলেন, আমি সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আমি আপনাদের ভাই। আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। আমার বাসস্থান এবং অফিস সকলের জন্য উম্মুক্ত। আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে।

এসময় গুলশান থানা বিএনপির আহবায়ক এসএ মামুন, সদস্য সচিব শাহাজাহান সরকার, বনানী থানার যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন নূর ইমান, ছাত্রদলের সভাপতি মো. নাইম উদ্দিন মিজবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ