নির্বাচনকে প্রশ্নিবিদ্ধ হতে দেওয়া যাবে না’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনকে প্রশ্নিবিদ্ধ হতে দেওয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

কোনোভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নিবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। এজন্য প্রশাসনকে সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আনিছুর রহমান বলেন, এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না। প্রশাসনে রদবদল নিয়ে আনিছুর রহমান বলেন, রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।

তিনি বলেন, কমিশনের একটাই নির্দেশনা-অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন।

আনিছুর বলেন, কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ