নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ

 

চাঁদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত এদেশের জনগণের সব অধিকার নিশ্চিত করতে চায়। তাই সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিকবান্ধব সংগঠনে পরিণত করতে হবে।

শনিবার বিকালে কুমিল্লায় অঞ্চল দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এটিএম মাছুম বলেন, একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চালাতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। পিআর সিস্টেমে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং আওয়ামী ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচন দিতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- অঞ্চল সহকারী পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভূইয়া, শ্রমিক কল্যানের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবদুস সালাম, কুমিল্লা অঞ্চল টিমের অন্যান্য দায়িত্বশীলরা।

এ সময় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৮ জেলার আমির, সেক্রেটারি ও এমপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ