নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, ব্যাখ্যা নিল ইউরোপীয় ইউনিয়ন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, ব্যাখ্যা নিল ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

 

চাঁদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী দেননি এবং নির্বাচনে কীভাবে নারীরা প্রতিনিধিত্ব করছে এসব বিষয়ে জেলা পর্যায়ে মাহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের সঙ্গে কথা বলে মতামত ও ব্যাখা নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে এক বৈঠকে নারী দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান।

এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ সময় তারা মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারীদের সঙ্গে খোলামেলা কথা বলেন।

মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারি ফেরদৌসী সুলাতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, পৌর মহিলা জামায়াতের সেক্রেটারি মানসুরা আক্তার, পেশাজীবী মহিলা বিভাগ নেতা নাসরিন সুলাতানা এ সময় উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে নারীদের পক্ষ আমরা প্রতিনিধিত্ব করছি কিনা, সামনেও করবো কিনা। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী দেখতে পাচ্ছেন না তারা। এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কোথায়। আমরা বলেছি, বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পক্ষ থেকে পরিচয় দিয়ে সমাজে কথা বলার মতো পরিবেশ ছিল না। ৫ আগস্টের পর আমরা মাত্র অল্প সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আমাদের মহিলা জামাতের নারীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময়ও পাননি।’

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলা জামায়াতের অংশগ্রহণ রাখে এবং মতামতকে অনেক গুরুত্ব দেন। যোগ্যাতার বিচারে নারীরা কোনো অংশে পিছিয়ে থাকবে না। এবার জাতীয় সংসদ নির্বাচনে নারীদের যথেষ্ট অংশগ্রহণ ও সফলতা রয়েছে, তাতে আমরা আমাদের প্রস্তুত করে নিতে পারব। আগামীতে মহিলা জামায়াতের নির্বাচনসহ সবক্ষেত্রে অংশগ্রহণ থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক সদস্যরা জানান, তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক বৈঠকে কথা বলছেন। এটি তাদের কাজের অংশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ