নির্বাচনে না আসার স্বাধীনতা থাকলেও প্রতিহত করার অধিকার কারো নেই: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে না আসার স্বাধীনতা থাকলেও প্রতিহত করার অধিকার কারো নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে আসা না আসার স্বাধীনতা থাকলেও নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই।

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সাথে এক সৌজন্য সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি।

নির্বাচনী পরিবেশ কেউ নষ্ট করছে কিনা সেটা দেখার বিষয় জানিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সরকার চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে আসুক। সরকার কাউকে নির্বাচন থেকে বিরত করতে চায় না বলেও জানান তিনি।

ইন্টারনেট শাটডাউন করে সরকার মানুষের অধিকার হরণ করছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না। বরং বিএনপি তাদের পেইড এজেন্ট দিয়ে বিদেশে বসে সরকারের বিরুদ্ধে বিষোদগার এবং চরিত্রহনন করছে। এটা ডিজিটাল অপরাধ বলে মনে করেন ড. হাছান মাহমুদ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ