নির্বাচনে বিএনপিকে হিন্দু সম্প্রদায়ের সমর্থন, প্রধানমন্ত্রীর ধন্যবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে বিএনপিকে হিন্দু সম্প্রদায়ের সমর্থন, প্রধানমন্ত্রীর ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎ শেষে পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন প্রধানমন্ত্রী।’

নেতারা আরও বলেন, ‘বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।’

বৈঠকে জাতীয় জীবনের সবক্ষেত্রে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবি তোলা হয়েছে বলেও জানা গেছে।

এ ছাড়া সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ