নির্বাচনের নামে সার্কাস প্রতিহত করবে জনগণ : ডা: ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের নামে সার্কাস প্রতিহত করবে জনগণ : ডা: ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
একতরফা নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, একতরফা নির্বাচনের নামে সার্কাস জনগণ প্রতিহত করবে। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবার আইন শৃঙ্খলা বাহিনীকে জিম্মি করে নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে।

শুক্রবার বিকেল ৩টায় দৈনিক বাংলা এলাকায় বাংলাদেশ লেবার পার্টি পক্ষে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ শেষে পল্টন মোড়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ আইন শৃংখলা বাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে জবাই করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ম কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুবৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। তাই আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মো: মুনির হোসেন খান, মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ইমরান হোসেন, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান সহ নেতাকর্মীরা অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ