নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহবান সালাউদ্দিন আহমেদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহবান সালাউদ্দিন আহমেদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
একটি সংবাদ সম্মেলন করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় বিএনপি ছাড় দেবে না।

শনিবার (১ মার্চ) বেলা তিনটার দিকে রাজধানীতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’-‌ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন দলকে আরো সময় দিতে জাতীয় নির্বাচনের কালক্ষেপন করা হচ্ছে কিনা প্রশ্নও রাখেন সালাউদ্দিন আহমেদ।

কোনো নতুন মতলব বা কোনো ষড়যন্ত্র চলছে কিনা প্রশ্ন রেখে সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথ দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে।

সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন ও গণতন্ত্র দীর্ঘায়িত করার পথ পরিহার করতেও সংশ্লিষ্টদের আহবান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ