নিহত কনস্টেবল আমিরুলের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ চলাকালে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের জানাজার নামাজ রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১টা ৫০ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত কনস্টেবল আমিরুল ইসলামের জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রথমে সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জাননো হয়। এরপর গার্ড অব অনার দেওয়া হয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে। শেষে তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জনতার আওয়াজ/আ আ