নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (৩১ আগস্ট) চীন সফর শেষে রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে এ দাবি জানান তিনি।
তিনি নুরের চিকিৎসার খোঁজ-খবর নেন ও সুস্থতা কামনা করেন। বলেন, এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না।
হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে নাহিদ সরাসরি ঢামেক হাসপাতালে যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ