নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

 

বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। সেই সাথে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করার পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার তাগিদও দিয়েছেন তিনি।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) জোসেপ বোরেল লিখেছেন-
“বাংলাদেশে আট হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় (আমি) উদ্বিগ্ন। সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক, অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ