নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ

 

নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা মোতাবেক নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

গতকাল বৃহস্পতিবার গুলশানের দলীয় কার্যালয়ে কূটনীতিক, রাজনীতিবিদসহ মিডিয়া ব্যক্তিত্বদের সৌজন্য ইফতার পার্টি করার প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন এস এম এম আলম। সভায় অংশ নেন এম এ গোফরান, কাজী মামুনুর রশিদ, ইকবাল হোসেন রাজু, এরশাদের ছেলে সাদ এরশাদসহ অনেকে।

দলের কাউন্সিল সম্পর্কে রওশন বলেন, আমরা চাই ঐক্যবদ্ধ থাকতে। এক্ষেত্রে জটিলতার সৃষ্টি হলে পার্টিকে সংস্কার করতে দ্রুত কাউন্সিল শেষ করতে হবে। সেজন্য ৫২টি জেলা ছাড়া অন্য জেলাগুলোর নেতৃত্ব এখনই ঠিক করার নির্দেশ দেন তিনি।

বৈঠক সংশ্লিষ্টরা জানান, রমজানের মাঝামাঝি ঢাকার বিদেশি কূটনীতিক, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্বদের সৌজন্যে ইফতার পার্টির আয়োজন করা হবে। এতে জামায়াতে ইসলামী বাদে আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলকে আমন্ত্রণ জানানো হবে। রওশন গ্রুপের শীর্ষ নেতা গোলাম মসীহ বিদেশ থেকে দেশে ফেরার পর এই ইফতার পার্টির দিন তারিখ ঠিক হবে। তিনি বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে আগামী ১০-১২ রোজায় রওশন এরশাদ স্বাস্থ্য পরীক্ষা করাতে থাইল্যান্ড যাচ্ছেন। এর আগে পার্টির ইফতার শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা তৈরি করা আছে জানিয়ে রওশন বলেন, এখন দেখতে হবে এখানে কোথায় গ্যাপ আছে। সেই গ্যাপ পূরণ করার নির্দেশ দেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ