নেতাকর্মীদের ঢাকায় অবস্থান করার আহ্বান বিএনপির - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেতাকর্মীদের ঢাকায় অবস্থান করার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের এক দফা দাবিতে আগামী দিনের দলীয় কর্মসূচি সফল করতে মহাসমাবেশে আসা নেতাকর্মীদের ঢাকা অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
দলের শীর্ষ নেতারা বলেন, ‘এই সরকার নিজ থেকে ক্ষমতা ছাড়বে না। ভবিষ্যতে কোনো ঝড়তুফান মানব না। গণতন্ত্র উদ্ধারের জন্য ঝড়তুফান মোকাবিলা করে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’ তাই নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে ঢাকায় থাকার জন্য আহ্বান জানান নেতারা।
এদিকে, অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঘোষণা অনুযায়ী, নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি। এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।’
তিনি বলেন, ‘ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ