নেদারল্যান্ডসের চার্জ দি আফেয়ার্স এবং কূটনৈতিকদের সাথে বিএনপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেদারল্যান্ডসের চার্জ দি আফেয়ার্স এবং কূটনৈতিকদের সাথে বিএনপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে সংলাপ করেছে অ্যাম্বাসি অব নেদারল্যান্ডস (ডাচ অ্যাম্বাসি)।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে ডাচ অ্যাম্বাসেডরের বাসভবনে আয়োজিত একটি লাঞ্চ পার্টিতে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের রাজনীতি এবং বিএনপির আগামীর তরুণ নেতৃত্ব শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, কমিটির আরেক সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিগত নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিগত নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ডাচ অ্যাম্বাসির আমন্ত্রণে এই লাঞ্চ প্রোগ্রামে অংশ নেয়। লাঞ্চ-পরবর্তী সংলাপে বাংলাদেশের আগামীর গণতন্ত্র ও রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বিশেষ করে বিএনপির তরুণ নেতৃত্বের ভূমিকা নিয়ে ডাচ কুটনৈতিকদের সঙ্গে আলোচনা হয়।

এতে, ডাচ (নেদারল্যান্ডস) অ্যাম্বাসেডর এ্যানি ভান লিওউয়েন, অ্যাম্বাসেডরের বাংলাদেশবিষয়ক রাজনৈতিক সচিবসহ ঊর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ