নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না : এ্যানি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না : এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “একটা ইসলামী দলের নায়েবে আমির দায়িত্বশীল ব্যক্তি কীভাবে ‘নো হাংকি পাংকি’ বলতে পারে? এটা কি রাজনৈতিক ভাষা? সাধারণ মানুষ এটি গ্রহণ করবে না, বরং উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। যিনি এটি বলেছেন, তিনি শুধু একজন দলের দায়িত্বশীল নন, একজন ডাক্তারও। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। তাই আমরা গণসংযোগে গুরুত্বসহকারে নেমেছি। বিগত ১৭ বছর ধরে আমরা মাঠে থেকে জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছি। এখনও লক্ষ্মীপুরসহ সারা দেশে সুদৃঢ় ঐক্যের মধ্যে আছি। এই ঐক্যই আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছে দেবে।”

এ্যানি বলেন, “সুদৃঢ় ঐক্য থাকলে পতিত ফ্যাসিস্ট হাসিনার কোনো সুযোগ থাকবে না। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

সভায় শ্রমিক দলের জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ