নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে জেলা বিএনপির সাবেক সাধরাণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের অনুসারীরা জেলা শহর মাইজদীর পৌর বাজারে অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করে।

পরে সংক্ষিপত্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মুক্তা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাটু, যুবদল নেতা আবুল হাসনাত রাসেল, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হান্নান সজীব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রনি সারোয়ার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার ১৮ সালের মত আরেকটি একতরফা নির্বাচন করার পায়তারা করছে। কিন্ত অবরোধ সফল করার জন্য নেতাকর্মিরা রাজপথে থাকবেন। প্রয়োজন জীবন দেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ