নোয়াখালীতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাসও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম আহছান উল্যাহ সুমন (২৬)। তিনি উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ কেরানী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত রোববার ২৯ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিনে থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ফেনীর দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে বের হন। যাত্রা পথে মোটরসাইকেলটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট-ফেনী সড়কের মহাজন দীঘি এলাকায় পৌঁছলে বসুরহাট গামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে মুর্মূর্ষ অস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিক তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরএলাহী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.ইউসুফ স্বপন। তিনি বলেন, নিহতের মরদেহ দাফন শেষে নিহতের পরিবার এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নিবেন।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গণেশ চ্যংচুংগা বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবার এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ