নোয়াখালীতে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষে নিহত-১ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষে নিহত-১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্য্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও তিনি সিএনজি যাত্রী আহত হয়।

নিহত ফখরুল ইসলাম (৫৫) লক্ষীপুরের রামগতি উপজেলার মৃত আলাম মিয়ার ছেলে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের মান্নান নগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন জানায়, সকাল ৯টার দিকে রামগতি থেকে সোনাপুর বাজারের উদ্দেশ্যে সিএনজি যোগে রওয়ানা দেন ফখরুল। যাত্রা পথে অটোরিকশাটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ