নৌকা নিয়ে পিছিয়ে মমতাজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নৌকা নিয়ে পিছিয়ে মমতাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুরও সদরের ৩টি উনিয়ন) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগম স্বতন্ত্র প্রতীকের প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর চেয়ে ৫ হাজার ১৫৩ ভোটে পিছিয়ে আছেন।

৫ হাজার ১৫৩ ভোটে পিছিয়ে আছেন।

আসনটিতে ১৯৩ টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে মমতাজ বেগম ৫১২৩৩ ভোট পেয়েছেন। অপরদিকে, জেলা আওিয়ামী লীগের কোষাধক্ষ্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে ৫৬৩৮৬ ভোট পেয়েছেন। ফলে ১৩০টি কেন্দ্রে ৫ হাজার ১৫৩ ভোটে পিছিয়ে আছেন মানিকগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম।

উল্লেখ্য, রবিবার সকাল আটটায় ভোট শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বড় ধরনের কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ