নৌপ্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধির সাক্ষাত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নৌপ্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধির সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

 

বিশ্বব্যাংক বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিশেষ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্থলবন্দরের অটোমেশন, ডিজিটিলাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পির সাথে বাংলাদেশ সচিবালয়ে বিশ্বব্যাংক এর সাউথ এশিয়া ট্রান্সপোর্ট সেক্টরের প্রাক্টিস ম্যানেজার শৌমিক রাজ মেহ্নদিরত্ত এর বিদায়ী সাক্ষাতকারে এ সহযোগিতার আশ্বাস দেন।

নৌপ্রতিমন্ত্রী বিশ্বব‍্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের আওতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধিন বেনাপোল, বুড়িমারী ও ভোমরা স্থলবন্দরগুলোর অটোমেশন, ডিজিটিলাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা আমরা যৌথভাবে সমাধান করেছি। বিশ্বব্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তিনি আশা করেন, ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবগুলো স্থলবন্দর অটোমেশন করার নির্দেশনা দিয়েছেন। আমরা সেলক্ষ্যে কাজ করছি। এ ক্ষেত্রে তিনি বিশ্বব্যংকের সহযোগিতা কামনা করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. রফিকুল ইসলাম খান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার এরিক নোরা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর দিলশাদ দোসানি, ট্রান্সপোর্ট স্পেশালিস্ট বিকেএম আশরাফুল ইসলাম ও নুসরাত নাহিদ ববি উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ